ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুর্ভিক্ষে পড়ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ খাদ্য সংকট বেড়েই চলছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ায় । কয়েকটি সূত্র জানিয়েছে, দেশটিতে কয়েকদিন পরেই খাবারের অভাবে মানুষের মৃত্যু হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: ফতুর হতে চলেছে রাশিয়া!

সর্বশেষ ১৯৯০ সালে দুর্ভিক্ষের কবলে পড়েছিল পরমাণু শক্তিসমৃদ্ধ এ দেশটি। ওই বছর দুর্ভিক্ষ ও অনাহারে প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার মানুষ। যা ‘আদরুস মার্চ’ নামে পরিচিতি। বিশেষজ্ঞদের মতে, ওই দুর্ভিক্ষের পর বর্তমানে খাদ্য সংকটের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে দেশটি।

আন্তর্জাতিক অর্থনীতিক বিশ্লেষক রেনগিফো-কেলার জানান, ‘বর্তমানে দেশটির খাদ্য সরবরাহ ‘মানুষের নিম্নতম প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে অনেক কম রয়েছে।’

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, বিশ্বে করোনা মহমারি শুরুর আগেই উত্তর কোরিয়ার প্রায় অর্ধেক মানুষ অপুষ্টিতে ভুগছিলেন। মহামারি শুরুর পর দীর্ঘ তিন বছর সীমান্ত বন্ধ রাখা এবং বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

উত্তর কোরিয়ার খাদ্য পরিস্থিতি যে এখন ভালো নয়, সেটি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের একটি সিদ্ধান্তেই ওঠে এসেছে। গত সপ্তাহে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের চারদিনের এক বৈঠকে তিনি কৃষি খাতের উন্নতিসাধন ও ‘বড় পরিবর্তনের’ ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিল চীন

উত্তর কোরিয়ায় সরকারিভাবে চীন থেকে যে পরিমাণ খাদ্যশস্য আসে, এরচেয়ে অবৈধভাবে আরও বেশি আসে। কিন্তু উত্তর কোরিয়ার সরকার এর ওপর কড়াকড়ি আরোপ করে। এছাড়া চীনের সঙ্গে থাকা সীমান্তে নতুন করে বেড়া দেওয়া হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা