যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ২

শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে কেভিন বলেছেন, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

চিকিৎসক জানিয়েছেন, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন।

বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। গত মাসে শারীরিক পরীক্ষার চিকিৎসকরা তাকে সুস্থ এবং ‘দায়িত্বপালনের উপযুক্ত’ ঘোষণা করেছিলেন। তারা সে সময় বলেছিলেন, প্রেসিডেন্টের বুক থেকে একটি ছোট ক্ষত সরিয়ে বায়োপসির জন্য পাঠানো হয়েছে।

ও’কনর চিঠিতে বলেছেন, বাইডেনের ত্বকের ক্ষত ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাসাইজের আশঙ্কা নেই।

আরও পড়ুন: মিয়ানমারে মানবাধিকার সংকট সৃষ্টি করেছে জান্তা

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালে। এতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন বাইডেন। এ কারণে তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছেন। এই বয়সে তিনি আবারও দলীয় প্রার্থী হওয়া ঠিক হবে কি না এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই বিতর্ক রয়েছে।

গত ফেব্রুয়ারিতে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা কাটান বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ গত তিন বছরে এটি তার দ্বিতীয় দীর্ঘ মেডিকেল সেশন ছিল।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধান মেলেনি

প্রসঙ্গত, জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র একজন মার্কিন রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৭তম ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়্যারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা