আন্তর্জাতিক

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

আরও পড়ুন: শিক্ষিত বেকারের বোঝা বেশি কষ্টের

শুক্রবার (৩ মার্চ) লিম্পোপুর প্রদেশের গ্রবলারসডালের কাছে মোতেতেমায় এ দুর্ঘটনায় ঘটে।

জানা গেছে, শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া একটি মিনিবাস ট্যাক্সির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয় স্কুল শিক্ষার্থী, দুইজন চালকসহ মোট ১৬ জন নিহত হয়। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

এছাড়া একই প্রদেশে সকালে গা-মাকানয়ের কাছে আর-৭১-এ দ্বিতীয় দুর্ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন।

লিম্পোপুর প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র তিদিমালো চুয়েনি জানিয়েছেন, প্রথম দুর্ঘটনাটি প্রায় সকাল ৭টার দিকে হয়। এ সময় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ১৬ জন নিহত হয়। দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা