সংগৃহীত
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হাসপাতালটির ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা জানিয়েছেন, ‘জ্বর সংক্রান্ত কারণ’ নিয়ে সোনিয়া গান্ধী চেষ্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা