আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি কিংবা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিপিং ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, নিষেধাজ্ঞার মধ্যে চীনভিত্তিক দুটি শিপিং ফার্ম রয়েছে। এ ছাড়া চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত ২০টি জাহাজকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

তবে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো ২০১৮ সালের মার্কিন নির্বাহী আদেশের অধীনে জারি করা হয়েছে। একই বছর ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি একতরফাভাবে প্রত্যাখ্যান করার পর থেকে ওই নির্বাহী আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে ওয়াশিংটন।

আরও পড়ুন: বিশ্বে আরও ৫২৬ প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট ২৯ জুন পর্যন্ত ‘উইন্ড-ডাউন’ সময়ের মধ্যে অনুমোদিত জাহাজের সঙ্গে সীমিত লেনদেন অনুমোদন করে একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা