আন্তর্জাতিক

অবরোধ সরিয়ে নিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জেরিকো শহর থেকে অবরোধ তুলে নিয়েছে ইসরাইল। বুধবার বিকালে অভিযানে চালিয়ে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ তুলে নেয় দখলদাররা।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় জেরিকো শহর অবরোধ করে রেখেছিল ইসরাইলি সেনারা।

বুধবার মাহমুদ জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা। খবর আলজাজিরার।

আরও পড়ুন: প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত অবস্থায় বৃহস্পতিবার ফিলিস্তিনি যুবক মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

প্রসঙ্গত, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা