সংগৃহীত
আন্তর্জাতিক

ভিয়েতনামে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভো ভ্যান থুওং।

বৃহস্পতিবার (২ মার্চ) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি থুওং কে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন : প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট পদের জন্যে ভো ভ্যান থুওং ছিলেন একমাত্র প্রার্থী। তিনি দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৮৮টি ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান।তার দায়িত্বের মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত।

নির্বাচিত হওয়ার পর ভো ভ্যান দেশে দুর্নীতি দমনের অঙ্গীকার করে প্রথম বিবৃতিতে বলেছেন, তিনি দুর্নীতি ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।

যদিও তার পূর্বসুরি নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন : মুরব্বিয়ানা করতে পারব না

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে তার প্রথম বক্তৃতায় থুওং বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এছাড়া ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে থুওং বলেছেন, ‘আমি আমার পিতৃভূমি, জনগণ এবং সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত থাকব।
এছাড়া পার্টি, রাষ্ট্র এবং জনগণের দ্বারা অর্পিত কাজগুলোও সম্পন্ন করার জন্য সচেষ্ট থাকব।’

আরও পড়ুন : বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

প্রসঙ্গত, ৫২ বছর বয়সী ভো ভ্যান থুওং ভিয়েতনামের পলিটব্যুরোর ১৬ সদস্যের একজন এবং সর্বকনিষ্ঠ সদস্য। এছাড়া তাকে দলীয় সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ত্রংয়ের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ত্রং দলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং তকে ভিয়েতনামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবেও মনে করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা