ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে মেয়েদের স্কুলে ফের গ্যাস হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে উত্তরপশ্চিমের আরদাবিলের সাতটি ও রাজধানী তেহরানের তিনটি স্কুলে বিষাক্ত গ্যাস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০০ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ধর্মঘট নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

বুধবার (১ মার্চ) বিদ্যালয়গুলোতে এ হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এসব তথ্য নিশ্চিত করে।

দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আরদাবিলের ১০৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা এখন স্থিতিশীল। তাছাড়া, তেহরানে অসুস্থ হয়ে পড়া ছাত্রীরাও এখন সুস্থ।

এদিকে, বুধবার ইরানের নিরাপত্তা বাহিনী গ্যাস হামলার প্রথম ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। জানা যায়, গত নভেম্বরে মেয়েদের স্কুলে রহস্যজনক গ্যাস হামলার পর থেকে এখন পর্যন্ত শ্বাসকষ্ট নিয়ে প্রায় ১ হাজার ২০০ ছাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

দেশটির সংসদের স্বাস্থ্য কমিটির মুখপাত্র জাহরা শেখি বলেন, তেহরানের দক্ষিণের পবিত্র শহর কওমে প্রায় ৮০০ ও পশ্চিমের বোরুজার্দ শহরে ৪০০ ছাত্রীর ওপর বিষাক্ত গ্যাস হামলা হয়েছে বলে জানা গেছে। কওমের স্কুলগুলোতে পাওয়া পদার্থ পরীক্ষা করে নাইট্রোজেনের উপস্থিতি দেখতে পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: চীনের ল্যাবেই করোনার সূচনা

তবে, ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে এ ঘটনা তদন্ত ও সব ফলাফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াহিদি বলেন, গ্যাস হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতারের যে প্রতিবেদন ফার্স থেকে করা হয়েছে, তা মিথ্যা। তাছাড়া হামলায় ব্যবহৃত গ্যাসে একটি নির্দিষ্ট রাসায়নিক পদার্থ শনাক্তের তথ্যও ভুল।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি বলেছিলেন, মেয়েদের পড়াশোনা বন্ধ করার লক্ষ্যে একটি চক্র কওমের কিছু ছাত্রীর ওপর গ্যাস প্রয়োগ করেছে।

স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের কাজ আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী তালেবান ও আফ্রিকার সাহেল অঞ্চলের জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কর্মকাণ্ডের সমতুল্য। এ দুটি গোষ্ঠী নারীশিক্ষার ঘোর বিরোধী।

সানি নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা