আন্তর্জাতিক

চীনের ল্যাবেই করোনার সূচনা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে কোভিড-১৯ মহামারি খুব সম্ভবত চীনের সরকার নিয়ন্ত্রিত কোনো ল্যাব থেকেই ছড়িয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই।

আরও পড়ুন: বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

মঙ্গলবার সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার রে ফক্স নিউজকে এমনটা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রাণঘাতী করোনাভাইরাসের উদ্ভব নিয়ে এফবিআইয়ের গোপন মূল্যায়নের ব্যাপারে এটিই সংস্থাটির শীর্ষ কোনো কর্মকর্তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে ফক্স বলেন, বৈশ্বিক মহামারীটির উৎস শনাক্তে নেওয়া প্রচেষ্টাগুলোকে ভণ্ডুল করতে ও আটকাতে চীন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা সবার জন্যই দুর্ভাগ্যের।

সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেছেন, কোভিডের যাত্রা কীভাবে শুরু হয়েছিল, তা বের করতে ‘সরকারের সর্বাত্মক চেষ্টার’ পক্ষেই প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান।

আরও পড়ুন: নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন তিনুবু

কিভাবে করোনাভাইরাস ছড়িয়েছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো স্পষ্ট কোনো ধারণা পায়নি বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

এদিকে উহানের কোনো ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ অস্বীকার করে আসছে চীন। বেইজিংয়কে চাপে ফেলতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তারা।

আরও পড়ুন: ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষদিকে আবির্ভূত হওয়া কোভিড-১৯ এরই মধ্যে বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা