সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি দায়রা আদালত।

আরও পড়ুন : ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তোশাখানা মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। খবর ডন অনলাইন।

ইসলামাবাদের ৩টি আদালতে ৪টি ভিন্ন মামলায় মঙ্গলবার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার কথা ছিল ইমরান খানের। আদালত ভিন্ন হওয়ায় ইমরান খানের আইনজীবী তোশাখানা মামলায় মঙ্গলবারের শুনানির হাজিরা থেকে সাবেক প্রধানমন্ত্রীর অব্যাহতি চান।

আরও পড়ুন : মাস্কবিধি শিথিল করল হংকং

তবে সরকারের পক্ষের আইনজীবী এর বিরোধিতা করে জানান, কোনো আসামি একই দিন কয়টি আদালতে হাজিরা দেবে তা আদালতের বিবেচ্য বিষয় নয়।

এর পরিপ্রেক্ষিতে ইমরানের আইনজীবী জানান, তার মক্কেলকে সময় দেওয়া হলে, অন্যান্য মামলার হাজিরা শেষে তিনি আবারও এই আদালতে হাজিরার জন্য আসবেন। ইমরানের আইনজীবীর অনুরোধে, অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল শুনানির কার্যক্রমে কয়েক ঘণ্টার জন্য বিরতি দেন।

আরও পড়ুন : ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

কয়েক ঘণ্টা পর পুনরায় শুনানি শুরু হয় অতিরিক্ত দায়রা আদালতে। ওই সময় বিচারক ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগেই নিষিদ্ধ তহবিল এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছিলেন ইমরান খান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা