আন্তর্জাতিক

৪.১ মাত্রার ভূমিকম্প আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ১০টায় সেনানিবাস উদ্বোধন কিশোরগঞ্জের মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’

ভূমিকম্পকি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।

আরও পড়ুন : বিশ্বে আরও ৪৩৮ প্রাণহানি

এরপর রোববার ওই ফায়জাবাদেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা