ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
বিধানসভা নির্বাচন

ত্রিপুরা-মেঘালয়ে বিজেপির চমক!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

আরও পড়ুন : ৪.১ মাত্রার ভূমিকম্প আফগানিস্তান

কিছু বুথফেরত সমীক্ষাতে বলা হয়েছে, বিজেপি নিরঙ্কুশ না হলেও একক বৃহত্তম দল হিসেবে সংখ্যা গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ পরবর্তী সরকার গঠনের দাবি জানানোর ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) কয়েকটি বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ৪৩৮ প্রাণহানি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের জনজাতি দল তিপ্রা মথাও ভোটে ভালো ফল করতে পারে বলে সবকয়েকটি বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস।

অপরদিকে, উত্তর ভারতের অপর দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে বিজেপি ২০১৮ সালের তুলনায় ভালো ফল করতে পারে বলেও একাধিক সমীক্ষার জানানো হয়েছে।

আরও পড়ুন : ১৪টি হেলিকপ্টার পাচ্ছে ইউক্রেন

পূর্বের রেকর্ড বলছে, অতীতে ভারতে অনেক ভোটেই জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফল মেলেনি। আবার মিলে যাওয়ার ঘটনাও রয়েছে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে ৬০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং তার সহযোগী জনজাতি দল আইপিএফটি মিলে পেতে পারে ৩৬ থেকে ৪৫টি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে জিমেইল সেবায় বিঘ্ন

বাম-কংগ্রেস জোট ৬-১১, তিপ্রা মথা ৯-১৬টি বিধানসভায় জিতবে। টাইমস নাও পূর্বাভাস দিয়েছে, বিজেপি ২৪, বাম-কংগ্রেস জোট ২১, জনজাতি দল তিপ্রা মথা ১৪ এবং অন্যেরা ১টি আসন পেতে পারে।

‘জন কি বাত’-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ত্রিপুরায় বিজেপি ২৯-৪০, বাম-কংগ্রেস জোট ৯-১৬। তিপ্রা মথা ১০-১৪ এবং অন্যেরা ১টি আসন জিততে পারে ত্রিপুরায়।

আরও পড়ুন : চীনে খনির ছাদ ধসে নিহত ৫

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল এবং ভোটের গতিপ্রকৃতির আঁচ বিশ্লেষণ করে এনডিটিভি জানাচ্ছে, ত্রিপুরায় বিজেপি জোট ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে। বাম-কংগ্রেস জোট ১৫ এবং তিপ্রা মথা ১২টি আসনে জিততে পারে।

মেঘালয় এবং নাগাল্যান্ড রাজ্যের বর্তমান শাসক এনপিপি এবং এনডিপিপি-বিজেপি জোট ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে বলেও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি।

আরও পড়ুন : সিরিয়া সফরে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী

মেঘালয়ে বিজেপি ২০১৮ সালে মাত্র দুটি আসনে জিতলেও এ বার তা বেড়ে পাঁচ হতে পারে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস।

ওই সমীক্ষায় আরও বলা হয়েছে, ত্রিশঙ্কু মেঘালয়ে এনপিপি ২২টি আসনে জিততে পারে। তৃণমূল ১১টি আসনে জিতে দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা