ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে এখন পর্যন্ত ৮৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুই ট্রেনের সংঘর্ষের পর আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

স্থানীয় সংবাদ মাধ‌্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইনচ্যুত বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৭টি গাড়ি পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

বিবিসি’র খবরে বলা হয়েছে, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেসালোনিকি থেকে আরেকটি মালবাহী ট্রেন আসছিল লারিসার দিকে।

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি ভূমিকম্পের মতো মনে হচ্ছিলো। থেসালোর আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস বলেন, এটি শক্তিশালী সংঘর্ষ ছিল। এটা ভয়ানক একটি রাত... দৃশ্যটি বর্ণনা করা কঠিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা