সংগৃহীত
আন্তর্জাতিক

ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক প্রতিরক্ষা জোটে (ন্যাটো) যোগদানের বিলকে বুধবার (১ মার্চ) বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সমর্থন করেছে ফিনল্যান্ডের পার্লামেন্ট। এর ফলে দেশটির ন্যাটোতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ ও সামরিক অংশীদার সুইডেন এ মুহূর্তে ন্যাটোতে যোগ দিতে পারছে না।

আরও পড়ুন : অবরোধ সরিয়ে নিল ইসরাইল

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফিনল্যান্ড পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, ২০০ আসনের পার্লামেন্টের ১৮৪ সদস্যই ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া বিপক্ষে ভোট পড়েছে ৭টি এবং একজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

মস্কোর ইউক্রেন আগ্রাসনে উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড ও সুইডেন তাদের কয়েক দশকের সামরিক নীতি থেকে বেরিয়ে আসে এবং গত বছরের মে মাসে নর্থ-আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগদানের জন্য আবেদন করে।

আরও পড়ুন : ভিয়েতনামে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে ভাগ করা এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রক্ষার জন্য দেশটি নিজস্ব সশস্ত্র বাহিনীর ওপর নির্ভর করে।

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ গত সপ্তাহে বলেছিলেন, তিনি জুলাইয়ে নির্ধারিত শীর্ষ সম্মেলনের জন্য সময়মতো নর্ডিক দেশ দুটিকে সদস্য হিসেবে রাখতে চান।

আরও পড়ুন : প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, ন্যাটোতে নতুন প্রবেশকারীদের জোটের সব সদস্যের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হয়। ন্যাটোর ৩০ সদস্য দেশের মধ্যে কেবলমাত্র দু'টি ছাড়া সকলেরই ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ পাওয়ার পক্ষে সমর্থন রয়েছে। এক্ষেত্রে হাঙ্গেরি এবং বিশেষকরে তুরস্ক সমর্থন জানানোর বাইরে রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা