সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যু, মোদী-অমিত শাহর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে তার নয়াদিল্লির বাসভবনে পৌঁছান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তারা বাসভবনে যান।

আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

এদিকে, তাকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়া আরও অনেক বিজেপি নেতারা বাড়িতে যান।

অপরদিকে, বর্তমান প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শেষে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাও সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছান। এরপর সেখানে সাবেক প্রধানমন্ত্রীর লাশ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এ সময় রাজনৈতিক দূরত্ব ভুলে সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক ও বিরোধী দলের নেতারা।

মনমোহন সিংয়ের কনিষ্ঠা কন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই তার শেষকৃত্য হবে আগামীকাল (শনিবার)। শেষকৃত্যের পর তার অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। এর পরে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

অন্যদিকে, মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব ও অন্য উচ্চপদস্থ আমলাদের চিঠি দিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয...

এতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)-বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। এই ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুরুতর অসুস্থ অবস্থায় নয়াদিল্লির এমস হাসপাতালে তাকে নেওয়া হয়। এরপর রাত ১০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা