ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পুরস্কারজয়ীকে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এক মানবাধিকারকর্মীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। মানবাধিকারের লড়াইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখায় ২০২২ সালের ৭ অক্টোবর তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধান মেলেনি

অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে যখন নোবেল দেওয়া হয় তখন তিনি কারাগারে বন্দী ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছিল।
২০২০ সালে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে বিয়ালিয়াৎস্কিকে আটক করে বেলারুশের নিরাপত্তাবাহিনী। নিরাপত্তাবাহিনীর দাবি, অ্যালেস বিয়ালিয়াৎস্কি সরকার বিরোধী আন্দোলনে মদদ ও অর্থায়ন করেছেন।

বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তাকে আধুনিক ইউরোপের শেষ স্বৈরাচার হিসেবে অভিহিত করে থাকে পশ্চিমা দেশগুলো। লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল, মত এবং স্বাধীন গণমাধ্যমের মুখ চেপে ধরার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

২০২০ সালে বেলারুশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। কিন্তু এ নির্বাচনের ফলাফল মেনে নেয়নি বিরোধী দলগুলো। এরপ্রেক্ষিতে দেশটিতে ওই বছর ব্যাপক আন্দোলন হয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ভিয়াসনা (বসন্ত) নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। পরে ভিয়াসনা ব্যাপক বিস্তৃত মানবাধিকার সংস্থা হিসেবে গড়ে ওঠে। রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিপীড়ন-নির্যাতনের ঘটনা নথিভুক্ত এবং এর প্রতিবাদ করে আসছে অ্যালেসের এই সংস্থা। এছাড়া রাজবন্দীদের সহায়তাও করে তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা