আন্তর্জাতিক

নারীদের নামে করা যাবে ধর্ষণের মামলা

সান নিউজ ডেস্ক: ভারতের ইলাহাবাদ হাইকোর্ট বলেছেন, নারীদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যেতে পারে।

আরও পড়ুন: রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ

১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালে সংশোধিত ১৩ নাম্বার আইন পর্যবেক্ষণ করে এ কথা জানান বিচারপতি শেখরকুমার যাদবের একক বেঞ্চ। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিচারপতি যাদব তার পর্যবেক্ষণে বলেন, ‘কোনো নারী ধর্ষণ করতে পারেন না। তবে তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এ কাজটি (ধর্ষণ) করতে সহায়তা করেন, তবে তার বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে।’২০১৩ সালে সংশোধিত ৩৭৫ এবং ৩৭৬ (ই)-র নতুন ব্যাখ্যা দিতে গিয়ে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে, জোর করে বা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা আইনের চোখে অপরাধ। সেই নারী যদি ১৬ বছরের নীচে হয় সেক্ষেত্রে নারীর ইচ্ছা এবং অনিচ্ছা উভয় ক্ষেত্রেই তা অপরাধযোগ্য বলে বিবেচ্য হবে।

আরও পড়ুন: ইসরাইলের সিদ্ধান্ত অবৈধ

অন্যদিকে, ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ধর্ষণের সাজা ‘মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে’ বলে ৩৭৬ ই ধারা যুক্ত করা হয়।

ফৌজদারি দণ্ডবিধিতে ‘গণধর্ষণে জড়িত ব্যক্তিদের’ বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু করার বিদান রয়েছে, তার সব কটিতেই নারীদের যুক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতি যাদব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা