ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক এক ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

তবে এর মধ্যে অলৌকিক ঘটনাও ঘটছে। সোমবার আরও একজনকে উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী এই বালককে ১৮২ ঘণ্টা পর উদ্ধার করা হয়। সম্ভবত জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকে প্রায় আট দিন ধরে আটকা থাকার পর অলৌকিকভাবে উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়।

এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

আরও পড়ুন : গর্ভবতী নারীরা যাচ্ছেন আর্জেন্টিনায়!

তুর্কি দুর্যোগ সংস্থা জানায়, দেশটির বিভিন্ন সংস্থার ৩২ হাজারেরও বেশি মানুষ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে। এর পাশাপাশি ৮,২৯৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এসব কাজে সহযোগিতা করছে।

এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে মোট ১২,১৪১টি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সরকার।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, গত সোমবারের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে।সূত্র : আল জাজিরা, এএফপি

আরও পড়ুন : গাজায় ইসরাইলের রকেট হামলা

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

আরও পড়ুন : জ্বালানি তেলের দাম কমল!

১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা