সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান
আন্তর্জাতিক

ইসরাইলের সিদ্ধান্ত অবৈধ

সান নিউজ ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে ৯টি ইহুদি বসতিকে বৈধতা দিয়েছে ইসরাইল। এ প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, দেশটির এমন সিদ্ধান্ত অবৈধ।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আল আরাবিয়া জানিয়েছে, সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ব্রাসেলসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং আরব লীগের প্রধান আহমেদ আবদুল-ঘেইত।

ইসরাইলের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রিন্স ফয়সাল বলেন, ৯টি বসতি বর্ধিতকরণের ইসরাইলি ঘোষণা স্পষ্টভাবে অবৈধ, যা উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

বলা হয়েছে, সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের পাশাপাশি ইসরাইলের সাম্প্রতিক ঘোষণা এবং আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাবের আলোকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরায় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরব-ইসরাইল সংঘাত অবসানের লক্ষ্যে ২০০২ সালে সৌদি আরব প্রথম আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাব উত্থাপন করে। একই বছরের বৈরুত সম্মেলনে প্রস্তাবটি সমর্থন করে আরব লিগ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা