আন্তর্জাতিক

মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। গুলিতে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন হামলাকারীও। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’

সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরবর্তীতে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন, মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।
কবি

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা