ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পূর্ব এশিয়া হতে পারে আগামীর ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : পরমানুশক্তিধর চীন ও উত্তর কোরিয়ার বিপরীতে এক ঐক্যবদ্ধ অবস্থানের অনুরোধ জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পশ্চিমা রাষ্ট্রগুলোকে বলেন, পূর্ব এশিয়া পরবর্তী ইউক্রেন হতে পারে।

আরও পড়ুন : ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর যোগ্যতা রয়েছে মমতার

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, গ্রুপ অফ সেভেন (জি-সেভেন) -এর প্রধান হিসেবে জাপানের দায়িত্ব পালনের বছরটি আরম্ভ করতে জার্মান ব্যতিত এই সংগঠনের অন্তর্ভুক্ত বাকি সবগুলো দেশ সফর করেন। শিগগিরই জার্মানিতেও সফরের পরিকল্পনা রয়েছে কিশিদার ।

শনিবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটনে নিজের সফরের ইতি টেনে কিশিদা বলেন, পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিবেশ সংক্রান্ত সঙ্কটের বিষয়ে ‘তার জোরালো অনুভূতিটি’ জি-সেভেন নেতাদের জানান তিনি।

আরও পড়ুন : রিসোর্টে ১৪ ফুটের কুমির!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের এক দিন পর এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন আগামী দিনের পূর্ব এশিয়া হয়ে উঠতে পারে। এ সময়ে এই দুই অঞ্চলের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলোকে ‘অবিচ্ছেদ্য’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

ফুমিও কিশিদা বলেন, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে এককভাবে শক্তি প্রয়োগ করে ভারসাম্য পরিবর্তনের চেষ্টা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালুর মাধ্যমে জাপানের আশপাশের পরিস্থিতি ক্রমবর্ধমানভাবে গুরুতর হয়ে উঠছে।

আরও পড়ুন : পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার আহ্বান

এর মাধ্যমে আশপাশের সাগরে চীনের ক্রমবর্ধমান জোর খাটানোর বিষয়টির কথা উল্লেখ করেছেন কিশিদা। ওই সাগরের এলাকাগুলোতে চীনের জাপান, ফিলিপাইন ও ভিয়েতনামের সাথে বেশ কয়েকটি দ্বীপ নিয়ে দ্বন্দ্বও রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে জাপানের সাগরের একান্ত অর্থনৈতিক অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে চীন। এটি তাইওয়ানের আশপাশে চীনের সামরিক মহড়ার একটি অংশ ছিল।

আরও পড়ুন : মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০

তাইওয়ান একটি স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপ, যাকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা