আন্তর্জাতিক

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর যোগ্যতা রয়েছে মমতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। কোনো তৃণমূল নেতা নন, এই মন্তব্য করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

আরও পড়ুন : পুলিশ আক্রমণকারী নয়, আক্রান্ত

অমর্ত্য সেন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে বড় ভূমিকা থাকবে আঞ্চলিক দলগুলোর। সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনই বললেন তিনি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, যদি মনে করা হয় ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপির জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হবে, তাহলে তা খুব ভুল হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু আঞ্চলিক দলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন অমর্ত্য সেন।

৯০ বছর বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদের কথায়, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলেও, বিজেপির বিরুদ্ধে জনতার তৈরি হওয়া হতাশা নিজের দিকে টানতে পারবেন কি না, সেটি এখন তাকে প্রমাণ করতে হবে।

আসন্ন লোকসভা নির্বাচনে ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলোর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। তাছাড়া এনসিপি, জেডিইউসহ বেশ কিছু আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনে লড়ার পথে এগোচ্ছে। তারা দাবি করছে, ভোট যদি দ্বিমুখী হয়, তাহলে বিজেপিকে হারানো কঠিন হবে না।

আরও পড়ুন : নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

তিনি বলেন, বিজেপিকে যথেষ্ট শক্তিশালী দেখালেও, তাদেরও কিছু কিছু দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যদি প্রকৃত অর্থে চেষ্টা করে, তাহলে লড়াইয়ের ময়দান তারাও পাবে। মমতা ব্যানার্জী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কি না, সে বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এমন নয় যে তার যোগ্যতা নেই, অবশ্যই তার সেই যোগ্যতা রয়েছে। তবে একইসঙ্গে এটাও প্রমাণ হওয়া বাকি, বিজেপির বিরুদ্ধে মানুষের হতাশাকে তিনি নিজের দিকে টানতে পারেন কি না।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ফেডারেল ফ্রন্ট নিয়ে জোর আলোচনা হয়েছিল। তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী, টিআরএসের কে চন্দ্রশেখর রাও, আম আদমি পার্টির অরবিন্দ কেজরীওয়ালরা মিলে এই ফ্রন্ট গঠন করেছিলেন। সেই বছরের জানুয়ারিতে আঞ্চলিক দলগুলোর নেতাদের নিয়ে কলকাতায় একটি মেগা সম্মেলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। সেখানে দেবেগৌড়া, কেজরীওয়াল, অখিলেশ, স্টালিন, শহর পাওয়ার, অমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

তবে কংগ্রেসের বর্তমান হালচাল নিয়ে বেশ হতাশা উঠে এসেছে অমর্ত্য সেনের কথায়। বললেন, দেখে মনে হচ্ছে কংগ্রেস অনেকটা দুর্বল হয়ে গেছে। আমি জানি না কে কংগ্রেসের ওপর কতটা ভরসা রাখতে পারে। তবে এও ঠিক, কংগ্রেসের একটি সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অন্য কোনো দল দখল করে নিতে পারে না। কিন্তু কংগ্রেসের মধ্যে অনেক ভাগাভাগি হয়ে গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা