আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

শুক্রবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আমাদের ভিত্তি জনগণ

দ্য হিন্দু বলছে, থানে জেলার অম্বরনাথ থেকে যাত্রা শুরু করা ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল ওই বাসটি একই রাজ্যের আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। একপর্যায়ে মুম্বাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে সাতজন নারী, দুইজন ছোট ছেলে ও একজন পুরুষ রয়েছেন। অন্যদিকে আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে মুখ্যমন্ত্রী শিন্ডে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের আত্মীয়দের প্রত্যেককে পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকার আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করবে বলেও তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা