জাপান
আন্তর্জাতিক

ইতিহাসের টার্নিং পয়েন্ট ইউক্রেন যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এ যুদ্ধের কারণে বিশ্ব রীতিমতো কেঁপে উঠেছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

আরও পড়ুন: বাড়ল বিদ্যুতের দাম

কানাডার গণমাধ্যম দ্য গ্লোবকে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, এবারের জি-৭ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে ইউক্রেনকে সাহায্য করা।

আরও পড়ুন: রাজতন্ত্র ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ

জি-৭ দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা একসঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠানে কাজ করতে পারি। স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টা চালাতে পারি।

আগামী মে মাসে জাপানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দেশগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনার জন্য সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। তিনি কানাডা, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন।

আরও পড়ুন: বিশৃঙ্খলা চালালে প্রতিহত করা হবে

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ১১ মাস ধরে চলছে যুদ্ধ। শুরু থেকেই ইউক্রেনকে সাহায্য করে আসছে জি-৭, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা