আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লু আসছেন 

সান নিউজ ডেস্ক: দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। আগামী শনিবার তিনি আসছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৫ যাত্রী নিহত

সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, মানবাধিকার, শ্রম অধিকারের বিষয়টি আলোচনায় আসবে।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ডোনাল্ড লু ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করবেন।

বাংলাদেশে তার সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকার বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার চার দিনের সফরে শনিবার বাংলাদেশে আসেন। সফর শেষে তিনি মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ত্যাগ করেন। তার সফরের পর চলতি মাসে ডোনাল্ড লু হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

সফরকালে আইলিন লোবাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নানা ইস্যুতে বৈঠক হয়েছে।

আরও পড়ুন: খেলা হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ঢাকায় এক অনুষ্ঠানস্থলে হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরাকে কেন্দ্র করে ওয়াশিংটনের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়। সেই প্রেক্ষাপটে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের চলমান সফরগুলো নিয়মিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা