ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেল তেথান

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী উন্নয়ন প্যাকেজ প্রকল্পের অধীনে স্বাধীনতার প্রায় ৭৫ বছর পর বিদ্যুৎ পেলেন ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহাড়ি অঞ্চলের অনন্ত নাগ জেলার ডোরু ব্লকের প্রত্যন্ত গ্রাম তেথান। ওই গ্রামের লোক সংখ্যা আনুমানিক ২০০ জন।

আরও পড়ুন : সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

যুগের পর যুগ ওই এলাকায় কোনো বিদ্যুৎ সরবরাহ ছিল না। ফলে সেখানে অন্ধকার নামলেই স্থানীয়রা বিকল্প উপায়ে বাড়ি আলোকিত করে রাখতেন।

আলোর উৎস হিসেবে বিভিন্ন তেলের বাতি বা মোমবাতি জ্বলত বাড়িগুলোতে। রাতে চাঁদের আলোর উপরও নির্ভর করতেন বাসিন্দারা।

আরও পড়ুন : ব্রাজিলে দাঙ্গার ঘটনায় গ্রেফতার ২০০

রোববার (৮ জানুয়ারি) পাহাড়ি প্রত্যন্ত গ্রাম তেথানে বিদ্যুৎ সরবরাহ হওয়ার পর প্রথমবার বাল্ব জ্বালিয়ে গ্রামের বাসিন্দারা আনন্দ উপভোগ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রতি এসময় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করার জন্য।

আরও পড়ুন : মাখনে ভরে গেলো ড্রেন-খাল!

তেথানের বাসিন্দা ফজুল উদ্দিন খান জানান, ‘আমরা আজ প্রথমবারের মতো বিদ্যুৎ দেখেছি। আমাদের ছেলেমেয়েরা এখন বিদ্যুতের আলোতে লেখাপড়া করবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের শক্তির প্রয়োজনের জন্য কাঠের ওপর নির্ভর করতাম। আমাদের সমস্যা এখন সমাধান হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট বিভাগের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন : পতাকা নিষিদ্ধ করল ইসরায়েল

জাফর খান নামে গ্রামের অপর এক বাসিন্দা জানান, ‘আজ আমরা ভাগ্যবান যে সরকার বিদ্যুৎ সরবরাহ করেছে।’

বিদ্যুৎ অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ওই গ্রামে দ্রুত বিদ্যুৎ আনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ করতে কাজ শুরু হয়েছিল ২০২২ সালে।

আরও পড়ুন : সীমান্তে বাস উল্টে নিহত ২১

তিনি আরও জানান, আমরা এখানে একটি ৬৩ কিলো ভোল্টের ট্রান্সফরমার লাগিয়েছি।’সূত্র : হিন্দুস্তান টাইমস।

বৈদ্যুতিক বিভাগ সূত্রে, সমগ্র ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৬৩ (KV) ট্রান্সফর্মার, সাথে রয়েছে ৩৮টি হাইটেনশন তার এবং ৯৭টির মতো বৈদ্যুতিক খুঁটি। আপাতত ওই গ্রামের ৬০টি বাড়িতেই এসেছে আলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা