ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রায় এক বছর ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। এদিকে চলমান সামরিক পরিস্থিতির আলোকে মস্কো তার শীর্ষ জেনারেলকে যুদ্ধের দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন : ফের মন্দার সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের

বিগত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের প্রেক্ষাপটে দেশটি তার সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমোভকে তাদের ভাষায় ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানের' সার্বিক কমান্ডের দায়িত্বে নিয়োজিত করেছে।

মস্কোর এই পদক্ষেপের কারণে শুধুমাত্র জেরাসিমোভকে অভিযানটির জন্য সরাসরি দায়িত্বশীলই করা হলো না, সেইসাথে 'জেনারেল আরমাগেডন' (নির্মমতার জন্য রুশ মিডিয়া তাকে এভাবে ডাকে) নামে পরিচিত জেনারেল সার্গেই সুরোভিকিনের পদাবিনতিও ঘটানো হলো।

আরও পড়ুন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লু আসছেন

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নেতৃত্ব সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তাও দেখা দিয়েছিল বলে জানায়।

জেনারেল সার্গেই সুরোভিকিনকে দায়িত্ব দেওয়ার তিন মাসের মধ্যে পদাবিনতিও ঘটানো হলো। তিনি এখন আরও দুই জেনারেলের সাথে জেনারেল জেরাসিমোভের সহকারীতে পরিণত হলেন। অন্য দুই জেনারেল হলেন ওলেগ স্যালিকভ ও আলেক্সি কিম।

আরও পড়ুন : সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

রুশ বাহিনী সুরোভিকিনের নিয়োগটির মাধ্যমে তাদের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। এরপরই ইউক্রেনের অবকাঠাগত অবস্থানে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে থাকে।

ইউক্রেন ভয়াবহ বিদ্যুৎ ও পানি সঙ্কটে পড়ে। তার এই মেয়াদের মধ্যে রুশ বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার হয় বলে জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন : পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেল তেথান

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা।

নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। ৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা