ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মানসিক চাপে অন্তঃসত্ত্বা হওয়া কঠিন

সান নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্স হ্যারি। তিনি তার একটি বইতে লিখেছেন, মেগান ও তিনি দ্রুত একটি সন্তান নিতে চেয়েছিলেন। কিন্তু চাকরি ও ব্যস্ত সময়ের কারণে সেটি তাদের জন্য যথাযথ সময় ছিল না।

আরও পড়ুন: নতুন কিছুর অপেক্ষায় আমি

এক পর্যায়ে মেগানের ওজন কমা নিয়ে উদ্বিগ্ন হন এই দম্পতি। মূলত বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে গর্ভধারণ কঠিন হয় মেগানের জন্য।

মেগান কীভাবে ফের ওজন ফিরে পেতে শুরু করেন তা নিয়েও বইতে আলোচনা করেছেন হ্যারি। ২০১৮ সালে এই দম্পতি বেলমোরালে রাজা চার্লসের সঙ্গে সময় কাটাতে যান। সেখানে তারা বাবা ও মেগানের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় বলেও জানান হ্যারি।

হ্যারি আরও লিখেছেন, পরে তাদের প্রথম সন্তান আর্চি হ্যারিসনের জন্ম হয়। তবে সন্তান হতে যাচ্ছে এমন খবর প্রকাশের পর নেতিবাচক কিছু ছড়ায়নি। যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হ্যারি।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

এর আগে বইটির উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মেগান মার্কেলকে কেন্দ্র করে প্রিন্স হ্যারিকে মারধর করেন তার বড় ভাই উইলিয়াম। হ্যারি বলেছেন, কলার চেপে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম।

মূলত মেগান মার্কেলের সঙ্গে বিয়ের পর থেকেই রোষানলে পড়েন প্রিন্স হ্যারি। শেষ পর্যন্ত ২০১৯ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন হ্যারি-মেগান। এসব বিষয় নিয়েই আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন তিনি। ‘স্পেয়ার’ নামের বইটি প্রকাশের আগেই বেশ কিছু তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

উল্লেখ্য, প্রিন্স হ্যারি তার বইতে পরিবারের ব্যক্তিগত বিভিন্ন মুহূর্তের কথা লিখেছেন। যা ব্রিটিশ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে। লেখাকে কেন্দ্র করে তাকে নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা