আন্তর্জাতিক

মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর শীর্ষ মাদক ব্যবসায়ী জোয়াকুইন গুজমানের ছেলেকে গ্রেফতার অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য রয়েছেন।

আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

দেশটির প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেক্সিকোর অপরাধ জগত ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৬৫ বছর বয়সী জোয়াকুইন গুজমান ‘এল চ্যাপো’ নামে পরিচিত, যার আক্ষরিক বাংলা অর্থ ‘পিচ্চি’ বা ‘ছোটো’। তার ছেলে ওভিদিও গুজমানেরও একটি বিশেষ নাম আছে। ‘এল র‌্যাটন’ বা ‘ইঁদুর’ নামে পরিচিত তিনি।

আরও পড়ুন: সংক্রমণে শীর্ষে জাপান

মেক্সিকোর সেনাবাহিনীর একটি বিশেষ দল বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ার রাজধানী কুলিয়াকান থেকে ওভিদিওকে গ্রেপ্তার করে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে আসে। সামরিক বাহিনীর একটি বিমানে তাকে রাজধানীতে আনা হয়।

তবে এই অভিযান মোটেও সহজ ছিল না। গুজমান গ্যাংয়ের সিনালোয়া শাখার সদস্যরা ওভিদিওকে ছিনিয়ে আনতে সরকারি বাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন।

আরও পড়ুন: ইন্টারনেটের গতিতে ১১৯তম বাংলাদেশ

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সামরিক বাহিনীর ১০ জন সদস্য (সিনালোয়ায়) তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া নিহতদের বাকি ১৯ জন গুজমান গ্যাংয়ের সদস্য।’

২০১৬ সালে মেক্সিকোর সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী গ্যাংটি চালাতেন জোয়াকুইন গুজমান। মাদক ব্যাবসায়ী হিসেবে গুজমান ও তার গ্যাংয়ের উত্থান ঘটেছিল এই সিনালোয়া প্রদেশেই। ফলে মেক্সিকো-যুক্তরাষ্ট্রভিত্তিক গুজমান গ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল সিনালোয়া। ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে কারাগারে পাঠায় মেক্সিকো সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা