ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শীতে কাঁপছে দিল্লি!

সান নিউজ ডেস্ক: দিল্লিতে জাঁকিয়ে পড়েছে শীত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। শুক্রবার (০৬ জানুয়ারি) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রিরও কম।

আরও পড়ুন: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দিল্লি রাজ্য সরকারের বিদ্যুৎ সরবরাহ দপ্তর স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দেশের রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫,৩৪৩ মেগাওয়াটে। যা গত বেশ কয়েক বছরের শীতের মৌসুমে কখনও দেখা যায়নি।

এর আগে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার রেকর্ডটি হয়েছিল ২০২০ সালে। ওই বছর শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫,২৪৭ মেগাওয়াটে পৌঁছেছিল। পরের বছর ২০২১ সালে দিল্লিতে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা রেকর্ড করা হয়েছিলছিল ৫,১০৪ মেগাওয়াট এবং তার পরের বছর ২০২২ সালে একদিনে সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ৫,০২১ মেগাওয়াটে।

আরও পড়ুন: ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন

কর্মকর্তারা আরও জানান, আগের দিন বুধবার সকালেই রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা ৫,০০০ মেগাওয়াটের সীমারেখা অতিক্রম করে গিয়েছিল।

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলিকে। ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলের সব এলাকার তাপমাত্রা বর্তমানে ওঠানামা করছে ১ দশমিক ৮ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শুক্রবার আয়াননগর এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। এটি এই মৌসুমে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগের দিন বৃহস্পতিবার আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীতে জনসমুদ্র

এছাড়া এই দিন দিল্লির উজওয়া এলাকার তাপমাত্রা ২ দশমিক ৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকার তাপামত্রা ২ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিল্লিতে ইতোমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে উল্লেখ করে রাজ্য আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শীতের মৌসুমে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এসব এলাকার তাপমাত্রা বর্তমানে প্রায় ৪ ডিগ্রি কম।

রাজধানী নয়াদিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবারও একই তাপমাত্রা বিরাজ করছে সফদরজংয়ে।

আরও পড়ুন: বিএনপির সিদ্ধান্ত ওপার থেকে আসে

নয়াদিল্লির ব্যস্ত পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছিল ২৫ মিটারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা