ছবি : সংগৃহিত
বাণিজ্য

দাম বেড়ে মরিচের পাল্লা ২৩৩০!

নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিতে প্রতি বৃদ্ধি পেয়েছে আরও ২০ থেকে ৪০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট থাকায় এই দাম বেড়েছে।

আরও পড়ুন: জিআই পণ্যের মর্যাদা পেল দই-আম

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচের দাম হাঁকাচ্ছেন ১৩০ থেকে ১৪০ টাকা। আর প্রতি কেজি বিক্রি করছেন ৫২০ থেকে ৫৫০ টাকায়। অথচ একদিন আগেও বাজারগুলোতে ব্যবসায়ীরা এক পোয়া কাঁচা মরিচের দাম হাঁকিয়েছেন ১২০ টাকা।

এক কেজি নিলে ৪৮০ থেকে ৪৯০ টাকা দরে বিক্রি করেছেন তারা। ঠিক দু’দিন আগে সোমবার (৩ জুলাই) ও মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৬০ টাকায়।

মগবাজারের ব্যবসায়ী মো: মনির হোসেন বলেন, দাম বাড়ায় আজ কাঁচা মরিচ না নিয়েই চলে এসেছি। বিক্রির জন্য চিচিঙ্গা, পটল ও কাঁকরোল নিয়ে এসেছি। দাম না কমলে মরিচ বিক্রি করব না।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, আমদানি করা মরিচ শেষ, এখন বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম তাই বাজারে মরিচ সংকট। সে কারণেই দাম কিছুটা বাড়তি।

বাজারে আসা ব্যবসায়ী মো: ফারুক বলেন, মরিচের দাম অনেক বেশি। দু’দিন আগে এক পোয়া কিনেছি ৬০ টাকায়। আজকে বলছে এক পোয়া ১৪০ টাকা। এটা কীভাবে সম্ভব!

রাজধানীর মধ্যবাড্ডা পাঁচতলা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, মরিচের দাম বাড়তি, তাই এক পাল্লা এনেছি। এক পাল্লার দাম পড়েছে ২৩৩০ টাকা। গাড়ি ভাড়াসহ দাম পড়েছে প্রায় ২৪০০ টাকা। আমি বিক্রি করছি ৫৩০-৫৪০ টাকা কেজিতে। আড়াই হাজার টাকা খাটিয়ে দু-চারশ’ টাকা লাভ না করলে দোকান ভাড়া কোথায় থেকে দেব আর আমি কীভাবে চলব।

আরও পড়ুন: সুযোগ সন্ধানীরা দাম বাড়িয়েছে

মঙ্গলবার (৪ জুলাই) হঠাৎ করে মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। তাদের অভিযানের কারণে কমেছিল মরিচের দাম। তবে এর একদিন পর আজ থেকে দাম বেড়ে আবারও ৫০০ টাকায় বিক্রি শুরু হয়েছে।

সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। রাজধানীর কোথাও কোথাও শুরুতে ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে থাকে রান্নার জন্য গুরুত্বপূর্ণ এ উপকরণটি। তবে কোনো এলাকায় এক হাজার টাকা কেজি থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবরও পাওয়া যায়।

আরও পড়ুন: সরকারি ব্যয়ে জমি কেনা বন্ধ

সরকার এ পরিস্থিতি মোকাবিলায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। কৃষি মন্ত্রণালয় জানায়, বাজারকে স্থিতিশীল করতে ভারত থেকে মোট ১ লাখ টনের বেশি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা