আন্তর্জাতিক

ইরানে ফরাসি রাষ্ট্রদূতকে তলব

সান নিউজ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কটূক্তি করে শার্লি এবদোর কার্টুন ছাপার ঘটনায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। তেহরান টাইমস’র এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

এ ঘটনার প্রতিবাদে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করে প্রতিবাদ জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই তার ইসলামিক, ধর্মীয়, জাতীয় পবিত্রতা ও মূল্যবোধের অপমান মেনে নেবে না।

কানানি ফরাসি সরকারের কাছে তেহরানের কড়া প্রতিবাদ প্রকাশ করে আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে অন্যান্য দেশ ও মুসলিম জাতির পবিত্রতা অবমাননার ন্যায্যতা দেওয়ার কোনো অধিকার নেই ফ্রান্সের।

আরও পড়ুন: ঢাবি ছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কয়েক মাস ধরে চলা সরকার-বিরোধী বিক্ষোভে সমর্থন জানাতে গত মাসে আয়োজিত কার্টুন প্রতিযোগিতার অংশ হিসেবে ফরাসি সাময়িকী শার্লি এবদো নেতা আয়াতুল্লাহ খামেনির কার্টুন ছেপেছিল।

এদিকে, একই ঘটনার প্রতিবাদে ইরান বৃহস্পতিবার তেহরানে একটি ফরাসি গবেষণা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে।

প্রেস টিভি জানিয়েছে, শার্লি এবদো, এ সপ্তাহের শেষের দিকে একটি বিশেষ সংখ্যায় ইসলামিক বিপ্লবের নেতার বেশ কয়েকটি অবমাননাকর কার্টুন প্রকাশ করে। ম্যাগাজিনটি ডিসেম্বরের শুরুতে কার্টুন তৈরির জন্য একটি প্রতিযোগিতারও ঘোষণা করেছিল।

আরও পড়ুন: দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই পুলিশের একটি দল, গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলন-বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের ডজনখানেকের বেশি শহরে। ইরানের অভিযোগ, পশ্চিমা মিত্ররা এ আন্দোলনের কলকাঠি নাড়ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা