আলী খামেনি
আন্তর্জাতিক

ইউক্রেন সংকট যুক্তরাষ্ট্রের সাজানো

সান নিউজ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি মন্তব্য করেছেন বর্তমান ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। মার্কিনিদের সাজানো এ যুদ্ধের অবসান চেয়ে তিনি বলেন, ইরান বিশ্বের যেকোনো স্থানের যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে।

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন ইরানের এই নেতা। প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে একটি ‘মাফিয়া সরকার’ আখ্যায়িত করে বলেন, ইউক্রেন ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা যেকোনো দেশে মানুষ হত্যা ও অবকাঠামো ধ্বংসের বিরোধিতা করি বলেও জানান তিনি।

আরও পড়ুন: শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

তিনি আরও বলেন, পশ্চিমা শক্তিগুলোর ওপর মোটেও নির্ভর করা যায় না ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তারা যে সমর্থন দেওয়ার কথা বলে, তা সত্যি নয়। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি উভয়কে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তবে তাদের কারো পেছনে দাঁড়ায়নি ওয়াশিংটন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা