সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউরোপের নির্ভরতা কমানো উচিত

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার জন্য ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ নির্ভরশীলতা কমানো উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

তার মতে, ইউরোপকে নিজেদের নিরাপত্তায় স্বনির্ভর হতে হবে। এছাড়া সামরিক জোট ন্যাটোর ওপর ইউরোপের সদস্য দেশগুলোর নিয়ন্ত্রণ বাড়ানোর জোর দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ম্যাক্রোঁ। দেশে ফেরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট, জাতিসংঘে প্রস্তাব পাস

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোর ভেতর, ন্যাটোর সাথে থাকব। কিন্তু ন্যাটোর ওপর নির্ভরশীল হব না। ‘ইউরোপকে স্বনির্ভর হওয়ার জন্য ম্যাক্রোঁ যে জোর আরোপ করছেন এটিকে ন্যাটোর বিকল্প হিসেবে মনে করেন না তিনি।’

ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘ইউরোপ যদি স্বনির্ভর ও শক্তিশালী হয় তাহলে ন্যাটোর মধ্যে থেকেও ইউরোপ আরও স্বায়ত্ত্বশাসিত হতে পারবে।’

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

তিনি বলেছেন, ‘(সামরিক) জোট এমন কোনো বিষয় নয় যেটির ওপর আমাদের নির্ভর করা উচিত। আমাদের অবশ্যই কৌশলগত স্বনির্ভরতার বিষয়টি দেখতে হবে।’

ম্যাক্রোঁ আরও বলেছেন, ‘ইউরোপকে প্রযুক্তি এবং প্রতিরক্ষাখাতের সক্ষমতায় স্বনির্ভরতা অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্রের ওপর থেকেও নির্ভরতা কমাতে হবে।’

আরও পড়ুন: মৃত্যু নেই, শনাক্ত ১৬

এদিকে ম্যাক্রোঁ এমন সময় এসব কথা বললেন যখন রাশিয়ার হামলায় বিধ্ব্স্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

সান নিউজ/এমআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা