আন্তর্জাতিক

ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস, নিহত ১৫

সান নিউজ ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্কুলবাস। এতে অন্তত ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন: জামিন মেলেনি ফখরুল-আব্বাসের

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ভারতের মণিপুরের নোনে জেলায় বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। পাঁচ শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে নিউজ ১৮’র খবরে এ পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর কথা বলা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দু’টি বাস শিক্ষাসফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। পাহাড়ের ঢালু খাদে পড়ে যায় সেটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে নিহত ২

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাসচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। টুইটারে তিনি বলেছেন, আজ পুরোনো কাছাড় রোডে স্কুলের বাচ্চাদের বহনকারী একটি বাসে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে দুঃখিত।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এসডিআরএফ, মেডিক্যাল টিম ও বিধায়করা উদ্ধার অভিযানের সমন্বয় করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। বাসের সবার সুরক্ষার জন্য প্রার্থনা করছি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা