আন্তর্জাতিক

ভারতে বিদেশ যাত্রীদের নমুনা পরীক্ষা

সান নিউজ ডেস্ক: ভারতের বিমানবন্দরগুলোতে আজ বুধবার থেকে বিদেশ থেকে আগত যাত্রীদের ব্যাপকভাবে করোনার নমুনা পরীক্ষা চালু হয়েছে।

আরও পড়ুন: চাপে আছি, সেজন্য টাকা ধার করছি

গুজরাট রাজ্যের বরোদা শহরে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা এক যাত্রীর শরীরে আজ করোনা শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইটের ওই যাত্রীর শরীরে ওমিক্রন ভ্যারিয়্যান্ট বিএফ.৭ মিলেছে।

চীন ও জাপানসহ অনেক দেশেই করোনার সংক্রমণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। এ কারণেই মূলত ভারতের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক যাত্রীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

প্রসঙ্গত কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরও জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা বেড়ে যাওয়ায় রাজ্যটিতে অবতরণ করা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাপকহারে করোনা পরীক্ষা শুরু হবে। তবে কখন থেকে এ কার্যক্রম শুরু হবে উল্লেখ করেননি মন্ত্রী সুধাকর।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা