ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল পেরু, নিহত ২০

সান নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করায় ও গ্রেফতারের ঘটনায় পেরুর বিভিন্ন শহরে বিক্ষোভ চলমান। এসব বিক্ষোভে সম্প্রতি ২০ নাগরিকের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: এ বছর সীমান্তে হত্যা কম

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করায় দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট সমাধানে জরুরি আলোচনার সূত্রপাত করেছে। দেশটির সমস্ত রাজনৈতিক প্রতিনিধি ও গির্জার নেতাদের নিয়ে গঠিত কাউন্সিল অফ স্টেট শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানী লিমায় জড়ো হয়েছেন।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ট। গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন দিনা। পরে সমর্থকদের রাজপথে আন্দোলন করার ডাক দেন কাস্তিলো। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর থেকেই পেরু জুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা।

কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার পর সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। সহিংস বিক্ষোভ হচ্ছে সারা দেশে। গত কয়েকদিনের বিক্ষোভ-আন্দোলনে ২০ জন মারা গেছেন। জ্বালাও-পোড়াও কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ব্যাপক এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মদ পানে ৩১ জনের মৃত্যু

আন্দোলনকারীরা স্থানীয় একটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছেন। তারা রানওয়েতে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছেন। অনেক রাস্তা বন্ধ। দেশের এই রাজনৈতিক সহিংসতার কারণে আটকা পড়েছেন বহু নাগরিক এতে তারা অনেক বিপাকে।

পেরুর শহর কুস্কোর মেয়র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সমর্থকরা বিমানবন্দরের টার্মিনালে তাণ্ডব শুরু করে। পরে কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে। রাজধানীতে নীতি নির্ধারকদের আলোচনা শুরু হয়েছে। দ্রুত সংকট নিরসনের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন।

আরও পড়ুন: ভেজাল খাদ্যে দেশ ভরে গেছে

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর। কাজামারকা, আরেকুইপা, হুয়ানকায়ো, কুসকো এবং পুনোসহ পেরুর অভ্যন্তরীণ শহরগুলোয় ব্যাপক বিক্ষোভ হচ্ছে আস্তে আস্তে রাজনৈতিক সহিংসতা ভয়াবহের দিকে রূপ নিচ্ছে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা