প্রতীকী ছবি
আন্তর্জাতিক

এলিয়েনের অস্তিত্ব পাওয়া যায়নি

সান নিউজ ডেস্ক: পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের (এলিয়েনের) অস্তিত্ব আছে কিনা বা থাকলেও সেগুলো পৃথিবীতে আসে কিনা এ নিয়ে গবেষণা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আল জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯

মূলত মার্কিন সামরিক কর্মকর্তারা একাধিকবার ভিনগ্রহের প্রাণীদের যান (ইউএফও) দেখা পাওয়ার দাবি করার পরই তদন্তে নামেন পেন্টাগনের একদল গবেষক।

দীর্ঘ গবেষণা শেষে মার্কিন মন্ত্রণালয় জানিয়েছে, পৃথিবীতে এলিয়েনের কোনো অস্তিত্ব তারা খুঁজে পাননি। এছাড়া ভিনগ্রহের প্রাণীদের কোনো যান পৃথিবীর বুকে আছড়ে পড়ার কোনো প্রমাণও পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) এমন তথ্য দিয়েছেন পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রোনাল্ড মোলট্রি।

আরও পড়ুন: মদপানে ৬৫ জনের মৃত্যু

তিনি জানিয়েছেন, আকাশে, মহাকাশে ও জলে অস্বাভাবিক বস্তু ও এলিয়েনের যান খুঁজতে গিয়ে তাদের কাছে অনেক গুলো রিপোর্ট এসেছে। সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো কিছুর সন্ধান তারা পাননি।

এ ব্যাপারে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তা রোনাল্ড মোলট্রি বলেছেন, ‘এখন পর্যন্ত সেসব রিপোর্টে আমি এমন কিছু পাইনি যেটি বলবে যে, পৃথিবীতে এলিয়েন এসেছিল বা এলিয়েন আছড়ে পড়েছিল।’

পেন্টাগনের নবগঠিত অল ডোমেইন এনোমালি রেজ্যুলেশন অফিসের (এএআরও) পরিচালক সিন কির্কপ্যাট্রিক জানিয়েছেন, পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে তিনি জানিয়েছেন এ ব্যাপারে বৈজ্ঞানিকভাবে এগিয়ে যেতে চান।

আরও পড়ুন: বন্দুক হামলায় ২ শান্তিরক্ষী নিহত

এদিকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ১৪০ বারের বেশি আকাশে ‘অস্বাভাবিক বস্তুর’ দেখা পাওয়ার দাবি করেছেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে জানিয়েছিলেনও। তাদের দেখা বস্তুর মধ্যে রয়েছে বেলুনাকৃতির বিশাল একটি স্তম্ভ। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছিল, এ বিষয়টির তদন্ত চলছে।

আরও পড়ুন: খেলাপি ঋণ বেড়েই যাচ্ছে

এছাড়া এসব বস্তু যুক্তরাষ্ট্র, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান বা রাশিয়া ও চীনের মতো অন্য দেশ তৈরি করেছিল কিনা সেটি নিশ্চিত হওয়ার ব্যাপারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা