সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বন্দুক হামলায় ২ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর টিম্বক্টুতে দায়িত্বপালনকালে জাতিসংঘ পুলিশের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) জানায়, হামলায় নিহতদের মধ্যে এক নারী পুলিশ সদস্য রয়েছেন। আহতদের স্থানীয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে হতাহতরা কোনো দেশের নাগরিক তা জানা যায়নি।

আরও পড়ুন: বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

মিনুসমার বিবৃতিতে বলা হয়, হামলাকারীকে নিবৃত্ত করা এবং তার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকাটির নিরাপত্তায় তৎক্ষণাৎ একটি ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ পাঠানো হয়েছিল বলে জানিয়েছে শান্তিরক্ষা মিশন।

শান্তিরক্ষা মিশন প্রধান এল-ঘাসিম ওয়েন বলেছেন, তিনি এই জঘন্য হামলায় গভীরভাবে মর্মাহত। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিহত শান্তিরক্ষী ও তাদের পরিবারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মিনুসমা প্রধান।

আরও পড়ুন: আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

এল-ঘাসিম ওয়েন আরও বলন, বর্তমান কঠিন পরিবেশ সত্ত্বেও মিনুসমা তার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা ছাড়বে না। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হতে পারে উল্লেখ করে তিনি জানান, এ ধরনের অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব কিছু করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে সশস্ত্র বিদ্রোহের কারণে অস্থিতিশীল মালি। এ সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক লাখ।

সম্প্রতি পশ্চিম আফ্রিকান দেশটির উত্তর, পূর্ব ও মধ্যভাগে সহিংসতা ছড়িয়ে পড়ায় মিনুসমার শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ২০২০-২১ সালের মধ্যে দু’বার সামরিক অভ্যুত্থানের কবলে পড়েছে মালি।

আরও পড়ুন: বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রাশিয়ার ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের এনে মালির সরকারি বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মিশন ও মালির সামরিক শাসকদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

মালিতে শান্তিরক্ষার এ মিশনে অন্যতম সর্বোচ্চ সৈন্য প্রেরক বাংলাদেশ। ২০১৯ সালের হিসাবে, পশ্চিম আফ্রিকার দেশটিতে বাংলাদেশের ১ হাজার ৪১১ জন সামরিক কর্মকর্তা ও ২৮০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা