ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ার একটি ক্যাম্পসাইটে ভূমিধসে আট জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি,নিয়ন্ত্রণে আছে

দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, মৃতদের মধ্যে একজন শিশু ও একজন নারী আছেন। নিখোঁজদের খুঁজতে গিয়ে তিন উদ্ধারকারী আহত হয়েছেন। আটকে পড়াদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: সবাই বাংলাদেশের প্রশংসা করছে

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে। প্রায় এক একর এলাকাজুড়ে ছিল এর ব্যাপ্তি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা