আন্তর্জাতিক

পেরুতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে সপ্তাহখানেক আগে অভিশংসনের পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে দক্ষিণ আমেরিকার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন: যুব মহিলা লীগের সম্মেলন

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে দীর্ঘ মেয়াদে কারাগারে রাখতে চায় দেশটির কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন পেরুর প্রতিরক্ষামন্ত্রী। যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হবে। এতে করে গত এক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভ ও রাস্তা অবরোধের পর জননিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার অনুমতি পাবে সামরিক বাহিনীর সদস্যরা।

রয়টার্স বলছে, গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মূলত পেদ্রো কাস্টিলোর বিরুদ্ধে আগেই অভিশংসনের প্রস্তাব এনেছিলেন দেশটির আইনপ্রণেতারা। কিন্তু নিজেকে রক্ষা করতে পেদ্রো পার্লামেন্ট ভেঙে দেয়ার চেষ্টা চালান। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ডিক্রি জারি করে দেশ শাসনের কথা বলেন।

সেসময় টেলিভিশনে দেয়া ভাষণে পেদ্রো কাস্টিলো জানান, তিনি অস্থায়ীভাবে পার্লামেন্ট ভেঙে দেবেন, ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা এবং দেশে নতুন নির্বাচন আয়োজন করবেন। তার এ ঘোষণাকে সুষ্পষ্ট অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন তার নিজ দল ও বিরোধী দলের সদস্যরা। এরপর পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকে তাকে অভিশংসিত করা হয়।

আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেছে

এরপরই পেদ্রোকে আটক করা হয় এবং এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। ৬০ বছর বয়সী দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। যদিও বিক্ষোভ শুরুর পর আগাম নির্বাচনের কথা বলেছেন তিনি।

রয়টার্স বলছে, পেদ্রো কাস্টিলোকে অভিশংসনের পর ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই কিশোর। অধিকার গোষ্ঠীর মতে, সবাই বন্দুকযুদ্ধের শিকার হয়েছে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেছে, ভবনে আগুন দিয়েছে এবং বিমানবন্দরে আক্রমণ করেছে।

বুধবার পেরুর প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওতারোলা সাংবাদিকদের বলেছেন, 'আমরা ভাঙচুর ও সহিংসতার কারণে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে সম্মত হয়েছি। এর জন্য সরকারের কাছ থেকে জোরদার সাড়া প্রয়োজন।'

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এদিকে বুধবার পেরুর প্রসিকিউটররা বলেছেন, বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত কাস্টিলোর ১৮ মাসের প্রাক-বিচার আটকের দাবি করেছেন তারা। পেরুর সুপ্রিম কোর্ট তাদের এই আবেদনটি বিবেচনা করার জন্য বৈঠক করেছে কিন্তু পরে বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা