আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির নামে মেডিকেল কলেজ

সান নিউজ ডেস্ক: আমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন স্ট্যান্ডিং কমিটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ’ নামকরণের অনুমোদন দিয়েছে ভারত সরকার।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

গত ৫ ডিসেম্বরের এক চিঠিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে ভারত সরকার। এতে বলা হয়েছে, আপনাদের কলেজ কর্তৃপক্ষ থেকে মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ’ নামকরণের যে প্রস্তাবটি এসেছিল তা অনুমোদন করা হয়েছে।

আমেদাবাদের মেয়র কৃতি পারমার জানিয়েছেন, কর্পোরেশনে স্ট্যান্ডিং কমিটি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের ব্যাপারে সায় দিয়েছে। এটির নতুন নামকরণ করা হচ্ছে নরেন্দ্র মোদী মেডিক্যাল কলেজ। মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে এই নতুন নামকরণ করা হয়েছে। যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্য়মন্ত্রী ছিলেন তখন তিনি মণিনগর থেকে নির্বাচিত হয়েছিলেন। সেখানেই হাসপাতালটি ছিল। তবে সেই হাসপাতালের কাঠামো উন্নয়ন ও নতুন হাসপাতাল তৈরিতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সেকারণে তাঁর জন্মদিবসকে উদযাপনের অঙ্গ হিসাবে এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমদানি করা হচ্ছে সার ও তেল

২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই মণিনগর কেন্দ্র থেকে জয়ী হতেন নরেন্দ্র মোদী। পরবর্তী সময় তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন স্ট্যান্ডিং কমিটি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবটি এনেছিল। পরে সেটি পাসও হয়ে যায়। এবার সরকারের তরফেও সেই নামকরণের প্রস্তাবকে অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার হাসপাতালের নাম হবে প্রধানমন্ত্রীর নামে।

সান নিউজ /এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা