প্রতীকী ছবি
আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান!

সান নিউজ ডেস্ক: তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি বোমারু বিমান পাঠিয়েছে চীন। চীনা এসব যুদ্ধবিমান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে

বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান সবসময় চীনের আক্রমণের শিকার হওয়ার হুমকির মধ্যে বাস করে। অন্যদিকে স্ব-শাসিত দ্বীপটিকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসাবে মনে করে থাকে, এমনকি একদিন এই দ্বীপটি দখল করা হবে এমন হুমকিও দিয়ে রেখেছে পরাশক্তি এই দেশটি।

২০১৬ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে সাই ​​ইং-ওয়েনের নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বীপটির চারপাশে সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং। মূলত প্রেসিডেন্ট সাই দ্বীপটিকে চীনের অংশ বলে মেনে নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন: তল্লাশিকে অতিরঞ্জিত করে বলছে বিএনপি

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১টি যুদ্ধবিমান দ্বীপ ভূখণ্ডটির দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজে) প্রবেশ করেছে। আকাশসীমায় প্রবেশ করা এসব যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ১৮টি এইচ-৬ বোমারু বিমানও ছিল।

এএফপি বলছে, এইচ-৬ চীনের প্রধান দূরপাল্লার বোমারু বিমান এবং এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। চীনের পক্ষে একদিনে পাঁচটির বেশি এইচ-৬ বোমারু বিমান পাঠানোর ঘটনা বেশ বিরল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংখ্যা

এএফপি রক্ষণাবেক্ষণ করে থাকে এমন একটি ডাটাবেস অনুসারে, তাইপেই ২০২০ সালের সেপ্টেম্বরে দৈনিক অনুপ্রবেশের ডেটা প্রথম রাখা শুরুর পর থেকে এইচ-৬ বোমারু বিমানের মাধ্যমে এটিই সবচেয়ে বড় দৈনিক অনুপ্রবেশের ঘটনা।নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য, পানীয়, অ্যালকোহল এবং মৎস্যজাত পণ্যের ওপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে চীন। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বেইজিংকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন এবং দ্বীপের বিরুদ্ধে ‘বৈষম্য’ করার অভিযোগ তুলেছেন।

সাম্প্রতিক মাসগুলো ছাড়া গত অক্টোবরে তাইওয়ানের আকাশসীমায় সর্বোচ্চ সংখ্যক এইচ-৬ বিমান পাঠিয়েছিল চীন। সেসময় এই সংখ্যা ছিল ১৬টি। কিন্তু গত মাসে চীন তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ২১টি বোমারু বিমান পাঠিয়েছিল। ডিসেম্বর মাসে ইতোমধ্যেই এই সংখ্যা দাঁড়িয়েছে ২৩টিতে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা