আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বৈঠকে চীন

আন্তর্জাতিক ডেস্ক: শিগগির বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২২ সালের বিষয় বা ইস্যুগুলো নিয়েই মূলত এই বৈঠক। ডিসেম্বরেই এই বৈঠক হবে, রাশিয়ার বিজনেস ডেইলি ভেদোমোস্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে দুর্নীতি, গ্রেফতার ৪

রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুই নেতার বৈঠকের বিষয়টি ভেদোমোস্তির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভেদোমোস্তিকে বলেছেন, বৈঠকের সূচি ও এজেন্ডা সব ঠিক। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী।

এর আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর প্রথম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুদিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন।

ওই গণমাধ্যমটিতে নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার প্রেসিডেন্টের প্রশাসনের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বৈঠকের বিশদ বিবরণ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সস্পর্ক তলানিতে ঠেকেছে। অন্যদিকে, তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে বৈঠকে বসার খবর মিলছে এই দুই শীর্ষ নেতার।

অপরদিকে, সার্বিক পরিস্থিতি নিয়ে বছর শেষে করা সংবাদ সম্মেলন এবার করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঐতিহ্যগতভাবে করে আসা সংবাদ সম্মেলন এবার হচ্ছে না যেটি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় থেকে চালু ছিল।

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১২ ডিসেম্বর) বলেছেন, নতুন বছর শুরুর আগে সংবাদ সম্মেলন হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট পুতিন নিয়মিত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা