আন্তর্জাতিক

 চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে চীনের সৈন্যদের সাথে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৯ ডিসেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু আরও বেড়েছে

ভারতের সেনাবাহিনীর বিবৃতির কথা জানিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, পতাকা বৈঠকের পর সংঘর্ষের দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।

অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা নয়াদিল্লিতে চীনা দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ থেকে গঠিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী।

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুন মাসে। এতে ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবিও করে ভারত।

আরও পড়ুন: টাঙ্গাই‌লে মালবা‌হী ট্রেন উদ্ধার

চলতি বছরের সেপ্টেম্বর মাসে হিমালয় সীমান্ত বরাবর বিতর্কিত এলাকা স্বাভাবিক রাখতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে, উভয় পক্ষের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডি ফ্যাক্টো সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে প্রোটোকল মেনে চলে আসছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা