প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ পাকিস্তানি আহত হয়েছে।

আরও পড়ুন: জাম্বিয়ায় ২৭ অভিবাসীর লাশ উদ্ধার

রোববার (১১ ডিসেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আফগানিস্তানের সীমান্ত বাহিনী বিনা প্ররোচনায় চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।’ চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৮ মৃত্যু

দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আফগান নিরাপত্তাবিষয়ক সূত্র জানিয়েছে, পাকিস্তানি বাহিনী, আফগান বাহিনীকে সীমান্তের পাশে একটি নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধ করার দাবি করার পর সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের।

আরও পড়ুন: সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে

কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো বলেন, আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এ সমস্যার দ্রুত কার্যকর সমাধান করবে।

আরও পড়ুন: বিপুল রুশ তেল কিনছে ভারত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেলুচিস্তান সরকারকে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পূর্ণ সহায়তার নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা