আন্তর্জাতিক

বিপুল রুশ তেল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে অক্টোবরের পর নভেম্বরেও সব চেয়ে বেশি তেল আমদানি করেছে ভারত।

আরও পড়ুন: পদত্যাগের সিদ্ধান্ত ভুল

চলতি বছরের মার্চ পর্যন্ত আমদানিকৃত তেলের মাত্র ০.২ শতাংশ আসত রাশিয়া থেকে। ভারতের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশ ছিল ইরাক ও সৌদি আরব। তবে বর্তমানে এই দুই দেশকে পেছনে ফেলে ভারতের প্রধান তেল সরবরাহকারী হয়ে উঠেছে রাশিয়া। সেই অঙ্কটা বিপুল ভাবে বদলে গেছে নভেম্বরে।

জ্বালানি তেল সংক্রান্ত সংস্থা ভরটেক্সার একটি রিপোর্টে দাবি করা হয়েছে, নভেম্বরে রাশিয়া থেকে প্রতিদিন ৯ লাখ ৯ হাজার ৪০৩ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। অন্য দিকে, ইরাক থেকে দিনে ৮ লাখ ৬১ হাজার ৪৬১ ব্যারেল এবং সৌদি আরব থেকে ৫ লাখ ৭০ হাজার ৯২২ ব্যারেল তেল আমদানি করা হয়েছে।

গত বছর ডিসেম্বরে রাশিয়া থেকে দিনে মাত্র ৩৬ হাজার ২৫৫ ব্যারেল তেল আমদানি করত ভারত। অন্য দিকে, ইরাক এবং সৌদি আরব থেকে আসত যথাক্রমে প্রায় ১০ লক্ষ এবং সাড়ে ৯ লক্ষ ব্যারেল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই এই পরিসংখ্যান বদলাতে শুরু করে। এপ্রিলে রাশিয়া থেকে তেল আমদানি বেড়ে দাঁড়ায় দিনে আড়াই লক্ষ ব্যারেলেরও বেশি। জুনে তা প্রায় সাড়ে ৯ লক্ষের কাছাকাছি পৌঁছে যায়।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পরেই রাশিয়াকে অর্থনৈতিক ভাবে চাপে ফেলতে তাদের তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। পাল্টা চাল হিসাবে রাশিয়াও তেলের দাম বিপুল কমিয়ে দেয়। তার পর থেকেই রুশ তেলের উপর বাড়তে থাকে ভারতের নির্ভরতা।

দেশটির কেন্দ্রীয় পেট্রেলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর বক্তব্য, তেল পাওয়া যাচ্ছে বলেই ভারত কিনছে। প্রশ্নটা নৈতিকতার নয়, চাহিদার। কিন্তু এর পরেও বিতর্ক থামেনি। তার মধ্যেই প্রকাশ্যে এল ভারতের রাশিয়া থেকে তেল আমদানির এই রিপোর্ট।

ইউক্রেনে হামলার পরেও কেন রাশিয়া থেকে তেল কিনছে ভারত, এই প্রশ্নে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে। রাশিয়াকে ভারত সাহায্য করছে, এমন অভিযোগও উঠেছিল। চাপ এখনও যথেষ্ট রয়েছে। জি৭ গোষ্ঠী রাশিয়া থেকে তেল কেনায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করছে ভারত-সহ বেশ কিছু দেশের ওপরে।

আরও পড়ুন: জাপানিদের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

এই বিতর্কের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ইউরোপ এক বিকেলে রাশিয়া থেকে যে পরিমাণ তেল কেনে, ভারত তা আমদানি করে এক মাসে। তিনি বার্তা দিতে চেয়েছিলেন, ইউরোপের কোনও অধিকারই নেই এ ব্যাপারে ভারতকে উপদেশ দেয়ার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা