আন্তর্জাতিক

চীন-সৌদির চুক্তিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি সফরে দুই দেশের মধ্যে ৩৪টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় উভয় দেশ প্রায় ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এই অর্থনৈতিক সমঝোতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: বিএনপি সোহরাওয়ার্দী নয় কালশীতে যাক

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পরিবেশবান্ধব জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, জৈব প্রযুক্তি, যোগাযোগ, পরিবহন, আবাসন, চিকিৎসা, পর্যটনসহ আরও বেশ কয়েকটি খাতে অর্থ বিনিয়োগ করবে চীন।

সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল ফালাহ বলেন, ‘সরকার সৌদির অর্থনীতি পুনর্গঠন ও সংস্কার করতে ভিশন ২০৩০ প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য জ্বালানি তেলের পাশাপাশি দেশের অন্যান্য অর্থনৈতিক খাতকে আরও উৎপাদনশীল ও শক্তিশালী করা।’

আরও পড়ুন: পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

মন্ত্রী আরও বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, যোগাযোগ, আবাসন, পর্যটন, তথ্যপ্রযুক্তিসহ প্রচুর খাত আমাদের আছে— যেগুলোতে বিনিয়োগ প্রয়োজন। এসব খাতে আমরা অভ্যন্তরীণ বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও চাইছি।’

‘চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক বছরের। কিন্তু গত কয়েক বছরে সৌদি আরব ও চীনের মধ্যকার বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। পাশপাশি দুই দেশের সরকার ও জনগণের মধ্যকার আস্থা ও অংশীদারিত্বপূর্ণ মনোভাবও দৃঢ় হচ্ছে। তারই ফলাফল এসব (৩৪টি) চুক্তি।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

তিন দিনের এক সরকারি সফরে বুধবার সৌদিতে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এটি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। সৌদিতে এটি তার দ্বিতীয় সফর। সর্বশেষ ২০১৬ সালে সৌদি গিয়েছিলেন তিনি।

চলতি সফরে সৌদির বাদশাহ সালমান এবং দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ-বৈঠকের সূচি আছে জিনপিংয়ের। তারপর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: নতুন ৩ বিচারপতি নিয়োগ

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে চীন ও সৌদির মধ্যে ৮ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়েছে। আর এ বছর নভেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২ হাজার ৭০০ কোটি ডলারের।

এদিকে, সৌদি-চীন বিনিয়োগ চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘকালীন মিত্র একটি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বী চীনের এত বৃহৎ অর্থনৈতিক সমঝোতায় অসন্তোষ জানিয়েছে দেশটির সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা