আন্তর্জাতিক

পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ক্রমশ বাড়ছে, রাশিয়া ‘পাগল’ হয়ে যায়নি এবং তার দেশ পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন : সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

বুধবার ক্রেমলিনের মানবাধিকার কাউন্সিলের একটি টেলিভিশন বৈঠকে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ একটি ‘দীর্ঘ প্রক্রিয়া’ হতে পারে। তার দেশ শুধুমাত্র হামলার জবাবেই ‘গণবিধ্বংসী অস্ত্র’ ব্যবহার করবে।

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১২০০ শিক্ষার্থী

তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে কমপক্ষে তিন লাখ সংরক্ষিত বাহিনী ডাকার পরে, আরও সেনাকে দ্বিতীয়বার সংগঠিত করার দরকার নেই।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে এক লাখ ৫০ হাজার জনকে এখন ইউক্রেনে মোতায়েন করা হয়েছে, তাদের মধ্যে ৭৭ হাজার সেনা যুদ্ধ ইউনিটে এবং বাকিরা প্রতিরক্ষামূলক কার্য সম্পাদন করছে। বাকি এক লাখ ৫০ হাজার সেনা এখনো প্রশিক্ষণকেন্দ্রে রয়েছে।

আরও পড়ুন: আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব

পুতিন আরও বলেন, আমরা পাগল হয়ে যাইনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। এই অস্ত্র ব্যবহার করে আমরা পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলতে চাইনা।

তিনি জানান, রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধুনিক পরমাণু অস্ত্র আছে। কিন্তু রাশিয়ার পরমাণুনীতি যুক্তরাষ্ট্রের মতো না। তার দাবি, মার্কিনিরা তাদের পরমাণু অস্ত্র তুরস্কসহ ইউরোপের অন্যান্য দেশেও মজুদ রেখেছে, যা রাশিয়া করেনি।

আরও পড়ুন: বিমানের এমডি হলেন শফিউল আজিম

তিনি জানান, ইউক্রেনের চার অঞ্চল অধিগ্রহণ করার বিষয়েও কথা বলেছেন পুতিন। তার দাবি, অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানেস্ক বেশ ভালো আছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা, নিউইয়র্ক টাইমস, বিবিসি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা