আন্তর্জাতিক

মহামারীর মুখে রাশিয়া

সান নিউজ ডেস্ক: ভয়ানক মহামারীর কবলে পড়তে যাচ্ছে রাশিয়া। এই খবর জানতে পেরেই নিজেকে বাঁচানোর নীল নকশা ছকে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জনসমক্ষেও আসতে চাইছেন না রুশ প্রেসিডেন্ট। এই পরিস্থিতে পুতিনের শারীরিক অবস্থা নিয়ে একাধিকবার নানা জল্পনা ছড়িয়েছে। তিনি আদৌ সুস্থ রয়েছেন কিনা, তা নিয়েও সন্দেহ আছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

রুশ সংবাদ সংস্থা টাস সূত্রে জানা গিয়েছে, বছর শেষের আগেই রাশিয়া জুড়ে এইচ ওয়ান এন ওয়ান (H1N1) ভাইরাসের প্রকোপ বাড়বে। এই ভাইরাসের জেরেই ১৯৭৭ সালে গোটা রাশিয়া জুড়ে মহামারী ছড়িয়ে পড়েছিল।। ২০০৯ সালে সোয়াইন ফ্লুর নেপথ্যেও ছিল এই ভাইরাস।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শেষেই রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে চলেছে এইচ১এন১। মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকারক ভ্যারিয়েন্টটিই রাশিয়ায় দেখা দেবে বলে অনুমান রুশ স্বাস্থ্য কর্মকর্তাদের। দেশটির সাধারণ মানুষের জন্য একগুচ্ছ সতর্কবার্তা দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতিমধ্যেই রুশ পার্লামেন্টের একাধিক সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সংসদে ভাষণ দিতে চাইছেন না পুতিন।

রাশিয়ার প্রথা অনুযায়ী, বছরের শেষে পার্লামেন্টে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু রুশ পার্লামেন্টের একাধিক সদস্য অসুস্থতার কারণে তাদের সংস্পর্শে আসতে চাইছেন না তিনি।

কয়েকদিন আগেই সরকারি ভাবে জানিয়ে দেয়া হয়, চলতি বছরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না পুতিন। সাংবাদিক সম্মেলন কেন বাতিল করা হল, সেই নিয়ে কিছু জানানো হয়নি ক্রেমলিন মুখপাত্রের তরফে। এই ঘোষণার পরেই পুতিনের অসুস্থতা ঘিরে নানা মহলে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: জাপায় জিএম কাদেরের দায়িত্ব পালন নিষিদ্ধ

রুশ বার্তা সংস্থা আরও জানিয়েছে, এখনও ভাইরাসে আক্রান্ত হননি পুতিন। সতর্ক থাকতেই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কারনেই বড়দিন, নতুন বছরের উৎসবের সময়টুকু বাঙ্কারেই কাটাবেন পুতিন। দেশটির উরাল পর্বতমালার নীচে অবস্থিত বাঙ্কারে রুশ প্রেসিডেন্টের সঙ্গী হবেন তার বান্ধবী আলিনা কাবায়েভা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা